ঢাকা | বঙ্গাব্দ

তালায় টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
তালায় টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

টানা দুই দিনের অবিরাম বর্ষণে সাতক্ষীরার তালা উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাইরে আসছেন না। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ, কারণ কাজে যেতে না পারায় তাদের দৈনিক আয় বন্ধ রয়েছে।

কৃষি খাতেও দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। ফুলকপি চাষি আকছেদ জানিয়েছেন, তার চাষ করা ফুলকপি গাছে মাত্র পাতা গজাতে শুরু করেছে। এমতাবস্থায় ক্ষেতে পানি আটকে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

অন্যদিকে, ফক্কার আলী নামের আরেক কৃষক দুই বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছেন, যা এখন বাজারজাত করার উপযোগী। তবে বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, যা তাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে।

এই পরিস্থিতি নিয়ে তালা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন আলী সরদার জানিয়েছেন, যেহেতু এখন ধান পেকে গেছে, তাই জমিতে অতিরিক্ত পানি জমে না থাকলে ধানক্ষেতের বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, সবজির গোড়ায় পানি জমলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।

এদিকে, সার্বিক বিষয়ে বক্তব্য জানতে তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ষাট দেশকে হারিয়ে কোটিপতি মিশরের এগারো বছরের মায়ার

ষাট দেশকে হারিয়ে কোটিপতি মিশরের এগারো বছরের মায়ার