ঢাকা | বঙ্গাব্দ

বিদেশের মাটিতে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মনে করেন তামিম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
বিদেশের মাটিতে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মনে করেন তামিম ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের বাঁচা-মরার লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। ফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু জয় পেলেই চলবে না, বড় ব্যবধানের জয় নিশ্চিত করতে হবে টাইগারদের। এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ২৭২ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন বিদেশের মাটিতে সাফল্যের দেখা পাচ্ছে না দল, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটাররা কেন বারবার হোঁচট খাচ্ছেন।

তবে এই ব্যাটিং সংকটের পেছনে ব্যাটারদের কোনো দক্ষতার ঘাটতি রয়েছে বলে মনে করেন না তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম। তার মতে, বিদেশি কন্ডিশনে নিজেদের মেলে ধরতে হলে খেলোয়াড়দের মানসিকতা, ম্যাচের প্রস্তুতি এবং দলীয় বোঝাপড়ায় আমূল পরিবর্তন আনতে হবে।

আফগানিস্তান ম্যাচের আগের দিন আজ সংবাদমাধ্যমের সামনে নিজেদের ভাবনার কথা প্রকাশ করেন তানজিদ। তিনি স্পষ্টভাবে জানান, স্কিল বা দক্ষতার কোনো সমস্যা থাকলে দেশের মাটিতেও টাইগারদের ভুগে মরতে হতো।

তিনি আরও যোগ করেন, ঘরের মাঠে যেভাবে স্বাভাবিক খেলা উপহার দেওয়া হয়, ঠিক একই রকম মানসিক দৃঢ়তা নিয়ে যদি দেশের বাইরেও খেলা যায় এবং পর্যাপ্ত প্রস্তুতি ও দলগত ঐক্য বজায় রাখা সম্ভব হয়, তবে বিদেশের মাটিতেও দারুণ সাফল্য পাওয়া সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখ

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখ