ঢাকা | বঙ্গাব্দ

ফর্সার দৌড় ভেঙে ব্যতিক্রমী সৌন্দর্যে নজর কাড়লেন সিমোন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ফর্সার দৌড় ভেঙে ব্যতিক্রমী সৌন্দর্যে নজর কাড়লেন সিমোন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বলিউড তথা গোটা উপমহাদেশে ত্বকের রং ফর্সা করার প্রবণতা দীর্ঘদিন ধরেই চলে আসছে। একসময়ে শ্যামবর্ণ নিয়ে গর্বিত কাজলসহ অনেক তারকাই এই দৌড়ে সামিল হয়ে ফর্সা হওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েছেন।

তবে এই কৃত্রিমতার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অন্তভর্ুক্তিমূলক সৌন্দর্যের নতুন বার্তা নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় ব্রিটিশ সিরিজ 'ব্রিজারটন'-এর খ্যাতনামা অভিনেত্রী সিমোন অ্যাশলি।

তামিল বংশোদ্ভূত এই অভিনেত্রীর প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে তাঁর ভাস্কর্যের মতো নিখুঁত মুখাবয়ব, সুগঠিত শরীর এবং গায়ের আকর্ষণীয় প্রাকৃতিক ত্বকের রঙের মধ্যে।

বিশেষ এই টোন ফর্সা করার বা পরিবর্তন করার কোনো রকম তাগিদ বা চেষ্টা তিনি কখনো করেন না, যা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত জমকালো ও তারকাখচিত আর্থশট প্রাইজ আসরে সবার নজর কেড়ে নেন এই ডাস্কি বিউটি।

অনুষ্ঠানে বলিউড তারকা আলিয়া ভাট এবং ব্রিটিশ রাজপরিবারের বিশিষ্ট প্রিন্সেস ক্যাথরিনের মতো হেভিওয়েট ব্যক্তিত্বদের পেছনে ফেলে আকর্ষণের পুরো কেন্দ্রবিন্দুতে চলে আসেন সিমোন।

বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার নান্দনিক পোশাকের পাশাপাশি গ্ল্যামারাস মেকআপে সজ্জিত হয়ে তিনি যেন নিজের অভ্যন্তরীণ আলোতেই ঝলমল করে উঠছিলেন পুরো আসর জুড়ে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
স্থানীয় সরকার ভোটে কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তারেক রহমা

স্থানীয় সরকার ভোটে কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তারেক রহমা