ঢাকা | বঙ্গাব্দ

স্টুডেন্ট পাইলট নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
স্টুডেন্ট পাইলট নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড তাদের ফ্লাইট অপারেশন বিভাগে ‘স্টুডেন্ট পাইলট’ হিসেবে নতুন কর্মী নিয়োগের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপদণ্ড ও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৪.০০ পাওয়ার পাশাপাশি ইংরেজি বিষয়ে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান অথবা গণিতের যেকোনো একটি বিষয়ে জিপিএ ৫ থাকতে হবে।

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ ৪.০০ থাকা বাধ্যতামূলক। এছাড়া ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্য থেকে দুটি বিষয়ে জিপিএ ৫ ও অপরটিতে জিপিএ ৪ থাকতে হবে।

ও লেভেল এবং এ লেভেলের শিক্ষার্থীদের জন্যও সমমানের যোগ্যতার শর্ত রাখা হয়েছে। ও লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানসহ অন্তত চারটি বিষয়ে কমপক্ষে এ গ্রেড এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম বি গ্রেড অর্জন করতে হবে।

উচ্চ মাধ্যমিক বা সমমানের গণ্ডি পেরিয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত বা ডিগ্রিধারী শিক্ষার্থীরাও এই পদে আবেদন করার সুযোগ পাবেন। তবে আবেদনের নির্ধারিত শেষ তারিখে প্রার্থীর বয়সসীমা অবশ্যই ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬৭.৬৪ সেন্টিমিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬২.৫৬ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে শারীরিক ওজন থাকতে হবে এবং প্রার্থীর বিএমআই বা বডি মাস ইনডেক্স ১৮ থেকে ২৫-এর সীমার মধ্যে থাকা আবশ্যক।

দৃষ্টিশক্তির ক্ষেত্রে প্রার্থীর চশমা ছাড়া ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে। তবে কোনো প্রার্থীর দৃষ্টিশক্তিতে ত্রুটি থাকলে তা চিকিৎসার মাধ্যমে ৬/৬ করা হলেও তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তবে জন্মগত বা অন্য কোনো কারণে বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালো লেদার লুকে ইনস্টাগ্রামে ঝড় তুললেন কারিনা

কালো লেদার লুকে ইনস্টাগ্রামে ঝড় তুললেন কারিনা