নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
স্কুলে সারাদিন পাঠদান শেষে বিকেলে নিজের বাড়িতে সুবিধাবঞ্চিত শত শত শিশুকে বিনামূল্যে পড়ান বগুড়ার শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন। সমাজের অবহেলিত ও দরিদ্র শিশুদের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই মহতী উদ্যোগের জন্যই তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতি এবং জায়গা করে নিয়েছেন মর্যাদাপূর্ণ ‘বিশ্বসেরা ৫০ শিক্ষকে’র তালিকায়।
প্রথম আলো ডটকমের বিশেষ এই আয়োজনের শিরোনাম ‘একজন শিক্ষক: প্রজন্মের কারিগর’। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখা শিক্ষকদের নিয়ে সাজানো এই অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স।
এইচ এম আতিফ ওয়াফিকের সাবলীল উপস্থাপনায় আয়োজনের এই বিশেষ পর্বে তুলে ধরা হয়েছে শিক্ষিকা শাহনাজ পারভীনের অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প, সংগ্রাম এবং সাফল্যের পেছনের নানা অজানা অধ্যায়।
যাঁরা অর্থনৈতিক সংকটের কারণে বিদ্যালয়ে যেতে পারে না, তাঁদের শিক্ষার সুযোগ করে দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন এই শিক্ষক। তাঁর এই দীর্ঘ সাধনা ও নিরলস প্রচেষ্টার বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখতে হবে মূল ভিডিও প্রতিবেদনে।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর