ঢাকা | বঙ্গাব্দ

সচিবালয়ে চালকদের বিনা মূল্যে দৃষ্টি পরীক্ষা ও চশমা বিতরণ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
সচিবালয়ে চালকদের বিনা মূল্যে দৃষ্টি পরীক্ষা ও চশমা বিতরণ শুরু ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচিবালয়ে চালকদের জন্য বিশেষ দৃষ্টি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মিনি কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিনও উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগসহ ৩৯টি মন্ত্রণালয়ের প্রায় ৩০০ জন চালকের দৃষ্টি পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি মোট পাঁচ দিনব্যাপী চলবে।

আগামী ১৮-১৯ অক্টোবর এবং ২৫-২৭ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী তাদের বিনা মূল্যে চশমা প্রদান করা হবে। কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে ভিশনস্প্রিং বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের নিষ্প্রভ পারফরম্যান্স, ভিনিসিয়ুস ছ

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের নিষ্প্রভ পারফরম্যান্স, ভিনিসিয়ুস ছ