নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাড়ি ও ফ্ল্যাট মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি পালিত হয়ে আসছে, যার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে কালিয়াকৈর অঞ্চলেও।
এই আন্দোলনের ধারাবাহিকতায় বহিরাগত কোনো ব্যক্তি যেন সুযোগ বুঝে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর