ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের… ছবির ক্যাপশন:
ad728

রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরাশা (৪৫) উলিপুর উপজেলার মাঝিপাড়া উত্তর আঠারো পাইকা মন্ডলের হাট এলাকার বাসিন্দা পেমান্দ দাশ পরবার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে মাছ কিনতে মোটরসাইকেলে সুন্দরগঞ্জ হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চিলমারী-হরিপুর সড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় গ্রামের রাস্তায় দস্যুতা, ২৪ ঘন্টায় কুখ্যাত আ

নওগাঁর পোরশায় গ্রামের রাস্তায় দস্যুতা, ২৪ ঘন্টায় কুখ্যাত আ