নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট আঠারো মাস বা তিনটি সেমিস্টার নিয়ে এই বিশেষ কোর্সটি পরিচালিত হবে।
এই কোর্সে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাতটা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় অফিস অথবা নির্দিষ্ট ওয়েবসাইট লিংক থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
সঠিকভাবে পূরণ করা ফরমের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র যুক্ত করতে হবে। এরপর নগদ এক হাজার পাঁচশত টাকা আবেদন ফি পরিশোধ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা বিভাগীয় অফিসে জমা দিতে হবে।
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার পর প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উল্লিখিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর