ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠি�

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
পাবনায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠি� ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে পাবনা সদর উপজেলার চর সদিরাজপুর এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) হযরত চেয়ারম্যানের বাংলা চত্বরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, পাবনার বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মা ইলিশ সংরক্ষণ, প্রজনন মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত থাকা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন পাবনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী, পাবনা সদর মৎস্য বীজ উৎপাদন খামারের মো. আব্দুল খালেক, সরকারি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হোসেন, পাবনা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. আজম পরামানিক, পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন দোগাছি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রহিম, আজাদ শেখ, আব্দুল বারী, মাহতাব শেখ, সালাম সরদার, যুবদল নেতা শাহজাহান আলী সরদার, দোগাছি ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্যসচিব মোহাম্মদ আজম আলী সরদার এবং দোগাছি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়া ফকিরসহ স্থানীয় মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।

সভায় মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলা, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা এবং ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে জেলেসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। ইলিশের প্রজনন মৌসুমে সচেতনতা বৃদ্ধি ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভ

কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভ