নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সিলেট বিভাগে হাম রোগ এবং এর উপসর্গজনিত জটিলতায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দুইশ শিশু। সম্প্রতি মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে বিয়ানীবাজার উপজেলার এক বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জ উপজেলার ৯ মাস বয়সী জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদর উপজেলার ৩ মাস ২৪ দিন বয়সী শিশু জায়ান।
বিগত চব্বিশ ঘণ্টার ব্যবধানে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে একই সময়ে বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক নতুন রোগী হিসেবে ভর্তি হয়েছেন আরও ৯৪ জন শিশু।
বর্তমানে সিলেট অঞ্চলের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে সর্বমোট চারশো বত্রিশ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সেবা নিচ্ছে একশো ষাট জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে একশো উনআশি জন রোগী। বাকিরা বিভিন্ন জেলা সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এখন পর্যন্ত এই পুরো বিভাগে পরীক্ষ-নিরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত রোগীর মোট সংখ্যা পৌঁছেছে এক হাজার ১১৫ জনে। এর মধ্যে কেবল সিলেট জেলাতেই সর্বোচ্চ চারশো বিয়াল্লিশ জন রোগী পাওয়া গেছে, যা বিভাগের অন্য যেকোনো জেলার তুলনায় সবচেয়ে বেশি।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর