ঢাকা | বঙ্গাব্দ

শাহজাদপুরে পূজামণ্ডপের পেছনে জুয়ার আসরে অভিযান, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
শাহজাদপুরে পূজামণ্ডপের পেছনে জুয়ার আসরে অভিযান, আটক ২ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও আটজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পান, পোতাজিয়া রায়পাড়া দুর্গামন্দিরের পেছনে পাকা রাস্তার পাশে ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছেন। পরে রাত ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং হাতেনাতে দুজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মো. মানিক শেখ (৪০) এবং মো. শাহিন ব্যাপারী (২২)। তাদের সবার বাড়ি শাহজাদপুর থানাধীন এলাকায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫২টি করে তাসের তিন প্যাকেট এবং বিভিন্ন মূল্যমানের মোট ৩৪০ টাকা জব্দ করে। পরে জব্দ করা আলামতের তালিকা প্রস্তুত করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পলাতক ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে শাহজাদপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
জয়ন্তীতে চাঁদা বিরোধের জেরে জেলেদের ওপর হামলা ও বোমা বিস্ফোর

জয়ন্তীতে চাঁদা বিরোধের জেরে জেলেদের ওপর হামলা ও বোমা বিস্ফোর