নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
গোপালগঞ্জে একটি ঝটিকা মিছিল বের করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই মিছিলে বিপুলসংখ্যক মানুষের পাশাপাশি নারীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে। মিছিলকারীদের অনেকের হাতে এ সময় লগি-বইঠা দেখা যায়।
মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ এবং শিল্পকলা একাডেমি এলাকা প্রদক্ষিণ করে। একপর্যায়ে পুলিশি ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন প্রধান সড়কে প্রবেশ করেন।
এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলীয় পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হয়। দুপুর একটা পর্যন্ত আন্দোলনকারীরা শহরে অবস্থান করার পর নিজ নিজ অবস্থানে ফিরে যান।
অন্যদিকে, এই ঘটনার পাশাপাশি গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পুনরায় পূর্বের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ করা হয়েছে।
পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'হাদী চত্বর'-এর নাম পরিবর্তন করে আগের নাম 'জয় বাংলা চত্বর' করা হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর