নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী গাজীপুর এবং শিল্পঘন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও জনসাধারণের নিরাপত্তা সুরক্ষিত করার উদ্দেশ্যে সর্বমোট বিজিবির ৪২টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ অনুযায়ী, রাজধানী ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় নিরাপত্তার দায়িত্বে বিজিবির ২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ এবং সালনা অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন বিজিবি সদস্য।
এছাড়া নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ এবং শিমরাইল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছে আরও ৭ প্লাটুন বিজিবি।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর