ঢাকা | বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা ছবির ক্যাপশন:
ad728

পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ এপ্রিল) সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ধামেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৭০-এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামেরঘাট পেয়ারা বাগান এলাকা থেকে অভিযান চালিয়ে ২০ পিস ভারতীয় শাড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে।

অন্যদিকে, বড়শশী বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৭৮/৭ এস-এর আনুমানিক ৪০০ গজ ভেতরে অমরখানা এলাকায় অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করে।

জব্দ করা শাড়ির সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা এবং গরু দুটির সিজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও