ঢাকা | বঙ্গাব্দ

এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026 ইং
এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বাংলাদেশিদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্দেশ্যে ২০১৪ সালে যাত্রা শুরু করেছিল সহজ। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ টিকিটিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি মানুষের যাতায়াত অভিজ্ঞতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রাথমিক পর্যায়ে অনলাইনভিত্তিক বাস টিকিট বিক্রির মাধ্যমে দেশের ভ্রমণ খাতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল সহজ। পরবর্তীতে নিজেদের সেবার পরিধি আরও বিস্তৃত করে তারা ফেরি ও লঞ্চের টিকিট, বিভিন্ন ইভেন্ট, বিনোদনমূলক আয়োজন, ট্রেন এবং বিমানের টিকিট বুকিংয়ের ব্যবস্থাও যুক্ত করেছে।

বর্তমানে এটি দেশের একমাত্র সমন্বিত প্ল্যাটফর্ম, যেখানে সব ধরনের টিকিটিং সংক্রান্ত সমাধান একসঙ্গে পাওয়া যায়। একটি সাধারণ অথচ অত্যন্ত উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এর ফলে দ্রুত সম্প্রসারিত হতে থাকা এই বাজারে গ্রাহক এবং বিভিন্ন ব্যবসার জন্য পরিবহন, ই-কমার্স এবং অন-ডিমান্ড সেবাসমূহের ধারণা সম্পূর্ণ নতুনভাবে গড়ে উঠছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সাপে কেটেছে তো কী! ফোন জ্বেলে সাপ ধরে হাসপাতালে এলেন কাদের

সাপে কেটেছে তো কী! ফোন জ্বেলে সাপ ধরে হাসপাতালে এলেন কাদের