ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি ২০২৭

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি ২০২৭ ছবির ক্যাপশন: পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি ২০২৭
ad728

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়ে ২৭ মে পঞ্চম ধাপের মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে।

সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, দেশে প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে-এর মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাঁচ ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা