ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
পাঁচ টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে ছবির ক্যাপশন:
ad728

পাঁচ টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে। শনিবার (১৭ অক্টোবর) শেষ ম্যাচ জিতে শিরোপা জয়ে সুযোগ ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের সামনেই। কিন্তু বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে সিরিজটি ২-২ সমতায় শেষ করেছে দুই দল।

টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। পরে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে দুই দলকে ৯ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। কিমো পলের বলে ৬ রান করে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তবে এরপর ঝড় তোলেন ইশান কিশান। মাত্র ১০ বলে ৩০ রান করে ভারতকে দ্রুত রান তুলতে সহায়তা করেন তিনি। স্বাগতিকেরা ৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে ফেলেছিল।

কিন্তু ইনিংস শেষ হওয়ার আগেই আবারও বৃষ্টি নামলে খেলোয়াড়েরা মাঠ ছাড়তে বাধ্য হন। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। শেষ ম্যাচে কোনো ফল না এলেও সিরিজ ভাগাভাগি করে নেয় দুই দল।

দুই বছর পর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট। ভারতের টি-টোয়েন্টি দলে ২০২২ সালের নভেম্বরের পর প্রথমবার ডাক পাওয়া অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারেরও প্রত্যাবর্তনের ম্যাচ ছিল এটি। তবে বৃষ্টিতে খেলা শেষ হয়ে যাওয়ায় বল হাতে নিজের ফেরার মুহূর্তটি স্মরণীয় করে রাখার সুযোগ পাননি তিনি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ

কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ