আলফাডাঙ্গা প্রতিনিধি: মোঃ আরিফ বিল্লাহ।
ফরিদপুরের আলফাডাঙ্গায় চাপুলিয়া গ্রামের শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী দুই নৌকার অন্যতম ‘বড় নৌকা’টি দীর্ঘ তিন বছর পানির নিচে ডুবে থাকার পর অবশেষে ডাঙায় তোলা হয়েছে।
পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই নৌকাটি উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাপুলিয়া গ্রামের ঐতিহ্য রক্ষায় প্রধান ভূমিকা রেখে আসছে মোট দুটি নৌকা। এই দুটি নৌকাই গ্রামবাসীর অহংকার ও ঐতিহ্যের বড় প্রতীক। এর মধ্যে ‘বড় নৌকা’টি অতীতে বিভিন্ন অঞ্চলে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে বারবার বিজয়ের মাল্য ছিনিয়ে এনেছে। তবে বিভিন্ন সময়।
অনাকাঙ্ক্ষিত ঝামেলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গত তিন বছর ধরে নৌকাটিকে নদীর পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছিল।
দীর্ঘ তিন বছর পর আবারও দুই নৌকার অন্যতম এই বড় নৌকাটির সৌন্দর্য ফিরিয়ে আনা এবং চাপুলিয়ার প্রাচীন বাইচের ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যেই এটি উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের তথ্যমতে, আগামী ১ই নভেম্বর মাগুরার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে পারে নৌকাটি।
সে উদ্দেশ্যেই এখন চলছে সেটিকে নতুন রূপ ও সাজে সাজানোর প্রস্তুতি।
নৌকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন।
মোঃ আশরাফ ফকির,
মোঃ ফুরাত ফকির,
মোঃ আকিব ফকির,
মোঃ কালাচান শেখ,
মোঃ ফয়জো মুসল্লি ও
মোঃ আরিফ বিল্লাহ সহ স্থানীয় গ্রামের প্রায় ৬০ জন লোক।
এ বিষয়ে চাপুলিয়া গ্রামের স্থানীয়রা জানান, “আমাদের গ্রামের এই দুটি নৌকাই আমাদের প্রধান ঐতিহ্য।
পূর্বপুরুষদের রেখে যাওয়া এই ঐতিহ্য আমরা ধারণ করে আসছি এবং ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্ম একইভাবে এই গৌরবময় ঐতিহ্যকে টিকিয়ে রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
”
বর্তমানে সংস্কার ও সাজসজ্জার অপেক্ষায় থাকা বিশাল এই ‘বড় নৌকা’টি আলফাডাঙ্গা থানার গোপালপুর এলাকার ঘাটে বেঁধে রাখা হয়েছে। সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই নৌকাটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর