ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১ মার্চ) দিবাগত রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীসামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ফোনালাপে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা তাকে জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।’পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কিছু কমান্ডার নিহত হন।
হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং কোথাও কোথাও হতাহতের খবরও আসে।রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক জর্জ লিওনের মতে, প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ব্যারেল তেল বাজারে পৌঁছাতে পারছে না। দ্রুত উত্তেজনা কমার ইঙ্গিত না এলে তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বমুখী পুনর্মূল্যায়ন হতে পারে।এদিকে, ওপেক প্লাস এপ্রিলের জন্য প্রতিদিন ২ লাখ ৬ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে মধ্যপ্রাচ্য থেকে সেই তেল নিরাপদে রপ্তানি করা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকরা ১৯৭০-এর দশকের তেল নিষেধাজ্ঞার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করছেন, যা সে সময় তেলের দাম প্রায় ৩০০ শতাংশ বাড়িয়েছিল।
তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে শেয়ারবাজারে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১.৪ শতাংশ কমেছে, যেখানে এয়ারলাইন্স খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অন্যদিকে চীনের ব্লু-চিপ সূচক সিএসআই ৩০০ স্থিতিশীল ছিল।
বিশ্লেষকদের মতে, তেলের দাম দীর্ঘসময় ঊর্ধ্বমুখী থাকলে বৈশ্বিক মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে এবং ব্যবসা ও ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ করে দিতে পারে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর