ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী বাঘায় মাটির নিচে মিলল ৪৭ বোতল ইস্কাফসহ নারী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
রাজশাহী বাঘায় মাটির নিচে মিলল ৪৭ বোতল ইস্কাফসহ নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ইস্কাফ (ESkuf) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মদিনা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী জামরুল ইসলাম (৩৯) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মালিয়ানদহ গ্রামের জামরুল ইসলামের বাড়িতে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে রাত ৩টা ৩৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির পূর্বমুখী শয়নকক্ষের মেঝেতে পুঁতে রাখা একটি ড্রাম থেকে ৪৭ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং মদিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মদিনা বেগম ওই বাড়ির মালিক জামরুল ইসলামের স্ত্রী। অভিযানের সময় তাঁর স্বামী জামরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেপ্তার মদিনা বেগম ও পলাতক জামরুল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ

পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ