ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে মুদিদোকানিতে গুলি: ২০ সেকেন্ডের হামলার সিসিটিভি ভিডিও ভাইরাল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
নোয়াখালীতে মুদিদোকানিতে গুলি: ২০ সেকেন্ডের হামলার সিসিটিভি ভিডিও ভাইরাল ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

নোয়াখালীর বেগমগঞ্জে দোকানে ঢুকে জামায়াতকর্মী ও মুদিদোকানি মো. মিজানুর রহমান ওরফে নিজামকে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে এই ভিডিওটি প্রকাশ্যে আসে। এর আগে গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছয় থেকে সাতজন মুখোশধারী ও একজন হেলমেট পরিহিত ব্যক্তি মিজানুরের দোকানের সামনে আসেন। তাঁদের দুজনের হাতে টর্চলাইট এবং অন্যদের হাতে বন্দুক ছিল। ধীরগতিতে এসে হেলমেটধারী ব্যক্তি দোকানে প্রবেশ করে গুলি চালান এবং বাইরে বাকিরা পাহারা দেন। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে গুলি চালিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি রেকর্ড হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সংগ্রহ করেছে।

ভিডিও পাওয়ার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান শনিবার দুপুরে জানান, সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে একাধিক অস্ত্রধারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। খুব দ্রুতই হামলাকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওসি আরও জানান, গত শনিবার রাতের ওই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ উপজেলা শাখার আমির আবদুজ জায়েদ অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুর্বৃত্তরাই এই হামলা চালিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ বিনা কারণে মিজানুরের ওপর এই হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর আগেও তাঁর ওপর হামলা হয়েছিল উল্লেখ করে তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার ব্রিজ স

কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার ব্রিজ স