ঢাকা | বঙ্গাব্দ

বিক্ষোভকারীদের আগুনে ছাই ফ্রান্সের দেড় শতাব্দী পুরোনো লিমোজ সিটি হল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
বিক্ষোভকারীদের আগুনে ছাই ফ্রান্সের দেড় শতাব্দী পুরোনো লিমোজ সিটি হল ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ফ্রান্সের লিমোজ শহরের ঐতিহাসিক সিটি হল গত শনিবার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলা বিক্ষোভের সময় মুখোশধারী দুর্বৃত্তদের দেওয়া আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুটি বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পেরিয়ে প্রায় ১৪৩ বছর ধরে টিকে থাকা এই প্রাচীন স্থাপত্যের ভয়াবহ ক্ষয়ক্ষতিকে স্থানীয় কর্তৃপক্ষ একটি বড় সাংস্কৃতিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা মরিস বারাত এএফপিকে জানান, আগুন লাগার পর পশ্চিমের সামান্য অংশ বাদ দিয়ে পুরো ছাদ ধসে পড়েছে এবং কাঠামোর বাইরের দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে। তিনি একে দুষ্কৃতকারীদের সুপরিকল্পিত অপরাধ হিসেবে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানান।

শনিবারের এই ঘটনার সূত্রপাত হয় যখন বিক্ষোভকারীরা প্রথমে বাইরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং পরে জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর শত শত জনতা সেটি প্রত্যক্ষ করেন এবং এক পৌরকর্মীকে কাঁদতে দেখে এক কাউন্সিলর তাকে সান্ত্বনা দেন।

শহরটির কেন্দ্রস্থলে সিটি হলের পাশাপাশি বেশ কিছু দোকানেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের শনিবার গভীর রাত পর্যন্ত একটানা লড়াই করতে হয়।

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষার নানা সংকট এবং সরকারি সেবার মান হ্রাসের প্রতিবাদে গতকাল রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ রাজপথে নেমেছিল। সরকারি হিসাবে দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সংঘর্ষের ভেতর থেকে অন্তত ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করে।

সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও