ঢাকা | বঙ্গাব্দ

তিউনিসিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজধানী তিউনিসে হাজারো মানুষের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
তিউনিসিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজধানী তিউনিসে হাজারো মানুষের বিক্ষোভ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের বিরুদ্ধে রাজধানী তিউনিসে বড় ধরনের বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবারের (১৭ অক্টোবর) এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে গণতন্ত্র দুর্বল করা এবং অর্থনীতি পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তোলেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে সাঈদবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রভাবশালী শ্রমিক সংগঠন ইউজিটিটি এবং বিভিন্ন নাগরিক সমাজের সংগঠন বিক্ষোভের নেতৃত্ব দেয়। অর্থনৈতিক সংকট, জনসেবার মানের অবনতি, ঘন ঘন পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটের মধ্যে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

২০২১ ও ২০২২ সালে প্রেসিডেন্ট কাইস সাঈদ নিজের হাতে ব্যাপক ক্ষমতা কেন্দ্রীভূত করেন। এ সময় তিনি পার্লামেন্ট বিলুপ্ত করেন, কয়েক ডজন বিচারককে বরখাস্ত করেন এবং ডিক্রির মাধ্যমে দেশ পরিচালনা শুরু করেন। তার বিরোধীরা এসব পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সাঈদ সরকার নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক ও বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে দমন-পীড়ন জোরদার করেছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সাঈদ নিজেকে স্বৈরশাসক নন বলে দাবি করেছেন। তার অভিযোগ, বিরোধীরা সামাজিক অস্থিরতা উসকে দিতে পরিকল্পিতভাবে অর্থনৈতিক সংকট তৈরি করছে। শনিবারের বিক্ষোভে রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন ধারার বিরোধী দলগুলোকে একসঙ্গে অংশ নিতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, বেকার ব্যক্তি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালিকানা সংকট পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

মালিকানা সংকট পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম