নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাস্তব রূপ লাভের পূর্বে কোনো জাতির চৈতন্য অগ্রগামী সমাজ ও বুদ্ধিজীবীদের কল্পনায় জন্ম নেয়। ইতিহাসের কোনো বিশেষ চরিত্র, ঘটনা বা মুহূর্তকে ঘিরে সেই কল্পনা ক্রমশ মূর্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তা সামূহিক ধারণার রূপ ধারণ করে।
জাতীয় ভাব বাস্তব রূপ নেওয়ার পরও এই কল্পনার প্রক্রিয়া থেমে থাকে না। ইতিহাসে দেখা যায়, এই জাতীয় ভাবনার নেতৃত্বে সবসময়ই প্রগতিশীল সমাজ থাকে এবং তাদের সাহিত্যের মাধ্যমেই সেই চিন্তার সংকট ও সম্ভাবনা ফুটে ওঠে।
ভূদেব মুখোপাধ্যায়ের স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস এবং কায়কোবাদের মহাশ্মশান কাব্যগ্রন্থের পর্যালোচনা করে গবেষক ইমরান কামাল ভারতীয় উপমহাদেশের অতীত ও ভবিষ্যৎ নিয়ে দুই রকম কল্পনার রূপরেখা উদ্ঘাটন করেছেন।
ঐতিহাসিক পানিপথের যুদ্ধকে কেন্দ্র করে রচিত দুটি ভিন্ন সাহিত্যকর্মের নিপুণ তুলনামূলক আলোচনার এক অনন্য প্রয়াস হলো এই প্রবন্ধটি।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর