ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরের পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
জগন্নাথপুরের পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সুনামগঞ্জের জগন্নাথপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আব্দুল আজিজ (২৪) নামে এক যুবককে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নূর হোসেনের নেতৃত্বে এসআই মো. সাব্বির হোসেন ও এএসআই জিসান আহমেদসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কক্সবাজার সদর থানা এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় ৭ নম্বর মামলা ও জিআর ১৫৬ নম্বর মামলাটি দায়ের করা হয়। মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আব্দুল আজিজ কক্সবাজার জেলার উখিয়া থানার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম ফারির বিল এলাকার বাসিন্দা। তাঁর বাবা ফুরকান এবং মা নুর আয়শা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নূর হোসেন জানান, গ্রেপ্তারের পর রোববার (১৮ অক্টোবর) তাঁকে পুলিশি হেফাজতে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাতারবাড়ী বন্দরকে কেন্দ্র করে শিল্পমূল্য শৃঙ্খল গড়তে চায় জাপ

মাতারবাড়ী বন্দরকে কেন্দ্র করে শিল্পমূল্য শৃঙ্খল গড়তে চায় জাপ