ঢাকা | বঙ্গাব্দ

এল ক্লাসিকোর উত্তাপ: রেফারি হিসেবে আলোচনায় আলবেরোলা রোহাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
এল ক্লাসিকোর উত্তাপ: রেফারি হিসেবে আলোচনায় আলবেরোলা রোহাস ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

আসন্ন মৌসুমের প্রথম এল ক্লাসিকো ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা চরমে পৌঁছেছে। ঐতিহাসিক এই হাইভোল্টেজ ম্যাচে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে স্বাগতিক বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার এই ঐতিহ্যবাহী ও সবচেয়ে বড় দ্বৈরথ মাঠে গড়ানোর আগেই রেফারির পরিচয় নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে ফুটবল আঙিনায়।

স্প্যানিশ জনপ্রিয় টেলিভিশন শো 'এল চিরিঙ্গিতো'র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই মর্যাদাপূর্ণ লড়াইয়ের বাঁশি বাজানোর ক্ষেত্রে সম্ভাব্য রেফারি হিসেবে সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে আলবেরোলা রোহাসের নাম।

চলতি লা লিগার দশম রাউন্ডের এই জমজমাট ম্যাচটিকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এই দুই স্প্যানিশ ক্লাবের শিবিরেই উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পয়েন্ট তালিকার একে রয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা; যেখানে তারা প্রথম ৯টি ম্যাচের প্রতিটিতে জয় তুলে নিয়ে মোট ২৭ পয়েন্ট অর্জন করেছে।

অন্যদিকে, কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ সমান সংখ্যক ম্যাচ খেলে ২১ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ব্যবধান ও বর্তমান অবস্থান বিবেচনায় আসন্ন এল ক্লাসিকো উভয় দলের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স এবং একের পর এক বড় ব্যবধানের জয় বার্সেলোনার খেলোয়াড়দের মানসিকভাবে বেশ চাঙ্গা করে তুলেছে। পাশাপাশি, স্প্যানিশ রেফারিদের বিভিন্ন ম্যাচে দেওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে ফুটবল মহলে নানা সমালোচনা চলায় এল ক্লাসিকোর আগে এই আলোচনা আরও বেশি গতি পেয়েছে।

যদিও গণমাধ্যমের প্রতিবেদনে রোহাসকে দায়িত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে, তবে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে ম্যাচে শেষ পর্যন্ত কার হাতে মাঠ পরিচালনার দায়িত্ব থাকবে, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো আসেনি।

তবে ম্যাচ পরিচালনার দায়িত্বে কে থাকছেন, সেই দাপ্তরিক ঘোষণা আসার আগেই এই জল্পনা-কল্পনা ভক্ত-সমর্থকদের ম্যাচ ঘিরে থাকা তুমুল আগ্রহ ও উদ্দীপনায় বিন্দুমাত্র ভাটাও ফেলতে পারেনি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বর্ণের উৎপত্তির রহস্য জানালেন বিজ্ঞানীরা

স্বর্ণের উৎপত্তির রহস্য জানালেন বিজ্ঞানীরা