ঢাকা | বঙ্গাব্দ

প্রথম স্ত্রী লুকিয়ে দ্বিতীয় বিয়ে, ক্ষুব্ধ স্বজনদের আটকের পর যুবকের বিষপান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
প্রথম স্ত্রী লুকিয়ে দ্বিতীয় বিয়ে, ক্ষুব্ধ স্বজনদের আটকের পর যুবকের বিষপান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

প্রথম স্ত্রীর তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ের অভিযোগে নাভারন এলাকায় এক যুবককে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে স্বজনরা মীমাংসা করে বাড়ি ফেরার পথে ওই যুবক বিষপান করে বাঁওড়ে ঝাঁপ দেন।

সেলিমের শ্বশুরবাড়ির আত্মীয় খাইরুল ইসলাম জানান, বছরকয়েক আগে তাঁর বোনের মেয়ের সঙ্গে সেলিমের বিয়ে হয়েছিল। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক বিরোধের জেরে গত এক বছর ধরে তাঁরা আলাদা বসবাস করলেও তাঁদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেনি।

খাইরুল ইসলাম আরও জানান, প্রথম বিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে শার্শার নাভারন অঞ্চলের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকে বিয়ে করেন সেলিম।

ঘটনার দুই দিন পূর্বে এক বন্ধুকে সঙ্গে নিয়ে নাভারনে ঘুরতে যান সেলিম। সেই সময় দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন তাঁর প্রথম বিয়ের বিষয়টি টের পান।

এরপর নাভারনে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা সেলিমকে মারধর ও অপমান করে আটকে রাখেন। পরবর্তীতে গতকাল সেলিমের পরিবারের লোকজন নাভারনে উপস্থিত হয়ে বিষয়টি সালিসের মাধ্যমে সমাধান করেন এবং তাঁকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে স্বজন হারানোর শোকে স্তব্ধ ইস

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে স্বজন হারানোর শোকে স্তব্ধ ইস