নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সড়কের পাশে সরকারি জায়গায় বাঁশ রাখার অপরাধে তৈমুছ খাঁন নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে জগন্নাথপুর পশ্চিম বাজার সুইচগেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন। শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটসংলগ্ন খাসজমিতে সড়কের পাশে বাঁশ রাখার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ব্যবসায়ী তৈমুছ খানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর