নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
নাটোরের লালপুর উপজেলায় অস্ত্র দেখিয়ে জিম্মি করার পর দুই ভ্যানচালকের হাত ও পা বেঁধে রেখে রসুনবোঝাই দুটি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার ভোররাতে উপজেলার বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা নামক স্থানে এই ডাকাতির ঘটনাটি ঘটে।
এই ঘটনার শিকার হওয়া দুই ভ্যানচালক হলেন শাহিন ও মজনু।
স্থানীয় কৃষকদের উৎপাদিত রসুন দুটি আলাদা ভ্যানে বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে চানপুর হাটের দিকে নিয়ে যাচ্ছিলেন তাঁরা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর