ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের /হা/ম/লা/য় /ভাই / খু/ন/

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের /হা/ম/লা/য় /ভাই / খু/ন/ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামের যুবক নিহত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত নাজিম উদ্দিন ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়া গংদের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে ওই বিয়ের ওলিমার দাওয়াত দিয়ে নাজিম উদ্দিন তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার ঘরে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন গুরুত্বর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বোন সাজিয়া বেগম বলেন, মাসুমের নেতৃত্বে ৭-৮জন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই উপর হামলা করে ছুলফি দিয়ে বুকে উপর্যপুরি আঘাত করে তাকে হত্যা করেছে। প্রকৃত অপরাধীদেরকে পুলিশ প্রশাসনের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানান নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তাঁর শরীরে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জগন্নাথপুর থানার উপপরিদর্শক ভারপ্রাপ্ত ওসি (এসআই) নুর হোসেন জানান পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
মঙ্গলের উপগ্রহ ফোবোসের মাটি ও পৃষ্ঠের নমুনা সংগ্রহ করে পৃথিব

মঙ্গলের উপগ্রহ ফোবোসের মাটি ও পৃষ্ঠের নমুনা সংগ্রহ করে পৃথিব