নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ওয়েলিংটনে নিউজিল্যান্ড দলের সঙ্গে শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছেন পেসার ব্লেয়ার টিকনার।
তার সঙ্গে ম্যাট ফিশারও ওয়েলিংটন পর্যন্ত দলের সফরসঙ্গী হবেন এবং টি-টোয়েন্টি সিরিজের কার্যক্রমে অংশ নেবেন।
তবে এই পর্ব শেষ করেই ফিশার নিউজিল্যান্ড ‘এ’ দলে আবার ফিরে যাবেন বলে নির্ধারিত আছে।
‘এ’ দলে যোগ দিয়েই তিনি ভারত ‘এ’ দলের বিপক্ষে অনুষ্ঠিতব্য দ্বিতীয় চার দিনের ম্যাচে মাঠে নামবেন।
চার দিনের ম্যাচ শেষ হওয়ার পর ফিশার ওয়ানডে সিরিজ খেলার উদ্দেশ্যে অকল্যান্ডের বিমান ধরবেন।
অন্যদিকে, জশ ক্লার্কসন অকল্যান্ডে ভ্রমণ করবেন এবং নিউজিল্যান্ডের পরিকল্পনা অনুযায়ী শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করবেন।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর