ঢাকা | বঙ্গাব্দ

প্রতিশোধের রাজনীতি নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ছাত্রদলের সাধারণ সম্পাদকের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
প্রতিশোধের রাজনীতি নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ছাত্রদলের সাধারণ সম্পাদকের ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

প্রতিশোধের রাজনীতি নয়, বরং ন্যায়বিচার, সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জুলুমের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছি, প্রতিশোধের বিপরীতে প্রতিশোধ নিইনি। বরং প্রতিশোধের বিপরীতে পুষ্প ছড়িয়ে দিয়েছি। অতীতে যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তারাও এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করছে, কিন্তু তাদের জুলুম ও নির্যাতনের প্রতিশোধ নেয়নি বিএনপি। রাজনৈতিক পরিবর্তনের পর প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়বিচার, সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।

সুবর্ণচরের রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের নানা প্রতিশ্রুতি শুনে আসছেন। কিন্তু এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরে। মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব মানুষের পরিচয় বাংলাদেশি। এখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বিভাজন কিংবা বৈষম্য থাকা উচিত নয়।

উপজেলায় ৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছে জানিয়ে নাছির উদ্দীন নাছির বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবর্ণচরের কয়েকটি মন্দিরে আগামী চার বছরের মধ্যে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় কীটনাশক পান ও ডোবায় ডুবে তিনজনের প্র

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় কীটনাশক পান ও ডোবায় ডুবে তিনজনের প্র