নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার একটি পুকুর থেকে হৃদয় হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় হোসেন প্রতিবেশী টঙ্গিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের মৃত কামাল হোসেনের সন্তান।
পুলিশ এবং স্থানীয় লোকজনের বিবরণ অনুযায়ী, হৃদয়ের চাচাতো ভাই পিয়াস শ্রীনগর উপজেলার বালাশুর বৌবাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেই সুবাদে পিয়াসের বাসায় হৃদয়ের নিয়মিত যাতায়াত ছিল এবং এই সূত্র ধরেই ঘটনার তিন-চার দিন পূর্বে তিনি সেখানে বেড়াতে এসেছিলেন।
বুধবার সকালে মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশ অবস্থিত মনাই মৃধার পুকুরে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন।
স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করার পর দ্রুত পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর