ঢাকা | বঙ্গাব্দ

কেশবপুরে আটটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আনিসুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
কেশবপুরে আটটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আনিসুর রহমান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনিসুর রহমান। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।

সোমবার ১৯ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এ পরিদর্শন কার্যক্রম চলে। এ সময় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের বহর নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপে যান। তাঁর এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরিদর্শনকালে মো. আনিসুর রহমান পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, প্রচার সম্পাদক আশফাক রানা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজওয়ান গাজী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ডা. আব্দুর রহমান লাভলু, মফিজুর রহমান, রফিকুল ইসলাম, যুবনেতা মো. নাসির উদ্দিন, জিল্লুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
৬৯ বছর পর রমজানের শেষ দশকে ইতিকাফ হচ্ছে না আল-আকসায়

৬৯ বছর পর রমজানের শেষ দশকে ইতিকাফ হচ্ছে না আল-আকসায়