নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ ও বাজার ব্যবস্থাপনার ইতিবাচক দিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পানেল, সদর উপজেলা যুবদলের সভাপতি, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তাজবীর এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
রথখলায় অবস্থিত কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে কর্মসূচির সূচনা হয়। পরে শহরের রথখলা, জলসা মার্কেট, বড়বাজার, ইসলামী সুপার মার্কেট, তিনপট্টি, পুরান থানা ও আশপাশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পরে সামাদ প্লাজার সামনে আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
লিফলেটে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, আলু, চিনি, আটা, ডিম, মুরগি, মাছ ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতির বিষয়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
বাজার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই ছিল এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার, ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিত দায়িত্বের বিষয়টিও গুরুত্ব পায়।
কর্মসূচিতে নেতারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ, সুষ্ঠু বণ্টন ও কার্যকর বাজার ব্যবস্থাপনা বজায় থাকলে ভোক্তারা উপকৃত হন। এ ক্ষেত্রে সরকারের ইতিবাচক উদ্যোগ ও বাজার পরিস্থিতির উন্নয়ন সাধারণ মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাজার পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর