ঢাকা | বঙ্গাব্দ

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, মানিকগঞ্জে বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাড়ি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
একই পরিবারের ৩ মাদককারবারি আটক, মানিকগঞ্জে বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাড়ি ছবির ক্যাপশন: একই পরিবারের ৩ মাদককারবারি আটক, মানিকগঞ্জে বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাড়ি
ad728

মানিকগঞ্জের ঘিওরে মাদকবিরোধী অভিযানে একই পরিবারের তিনজনকে আটক করার পর বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর কুঠিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযানে আটক তিনজন

পুলিশ জানায়, অভিযানে শীর্ষ নারী মাদককারবারি মমতাজ বেগম ওরফে মম, তার স্বামী শামছুল আলম খোকন এবং ছেলে রাহিম মিয়া মানিককে আটক করা হয়। একই ঘটনায় আরও এক ছেলে রতন পলাতক রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হিরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৪০ টাকা জব্দ করা হয়।

আটকের পর উত্তেজনা, বাড়িতে আগুন

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ লোকজন দুপুর ১২টার দিকে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।

পরে ঘিওর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের বক্তব্য

ঘিওর থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, “অভিযানে একই পরিবারের তিনজনকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
হলিউড অভিনেতার মেয়ের মরদেহ উদ্ধার

হলিউড অভিনেতার মেয়ের মরদেহ উদ্ধার