ঢাকা | বঙ্গাব্দ

ধারাবাহিক সাফল্যে দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ধারাবাহিক সাফল্যে দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এবারও ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির এই ঈর্ষণীয় সাফল্যে শিক্ষার্থী ও শিক্ষক মহলে বইছে আনন্দের জোয়ার।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী সোয়াইব হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, তিনি কলেজের আবাসিক হোস্টেলেই অবস্থান করতেন। তার এই ভালো ফলাফল অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের সার্বক্ষণিক মনিটরিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

সোয়াইব হোসেন আরও বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ও দিকনির্দেশনার কারণেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা তার পক্ষে সম্ভব হয়েছে। নিয়মিত পড়াশোনা ও সঠিক পরিচর্যার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান পুরো সাফল্যের বিষয়ে বিস্তারিত তুলে ধরে জানান, তারা সবসময় শিক্ষার্থীদের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে গেছেন। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি ও সুনির্দিষ্ট নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে তিনি জানান।

অধ্যক্ষ মহোদয় আরও জানান, প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। এছাড়া হোম ভিজিট, টিউটোরিয়াল পরীক্ষা, মাসিক মূল্যায়ন এবং নির্দিষ্ট গাইড টিচারের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে সবসময় কঠোর তত্ত্বাবধানে রাখা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন বলেই এই সাফল্য এসেছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘোষবাড়ির দুর্গোৎসব: ঐতিহ্য, সম্প্রীতি ও মিলনের পসরা

ঘোষবাড়ির দুর্গোৎসব: ঐতিহ্য, সম্প্রীতি ও মিলনের পসরা