নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ভোলার শশীভূষণ থানাধীন শশীভূষণ বাজারের উত্তর মাথায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ দেখা দিয়েছে। মরহুম মোতালেব চৌকিদারের পাঁচ মেয়ের মধ্যে চারজনকে তাঁদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হলেও, অপর এক বোনের সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা করছেন তাঁদের ভাইয়েরা।
ভুক্তভোগী বোন অভিযোগ করে জানান, ভাইয়েরা চার বোনের সম্পত্তি বুঝিয়ে দিলেও এক বোনের সম্পত্তি এখনো বুঝিয়ে দেননি। পৈতৃক সম্পত্তির এই বণ্টন নিয়ে বিরোধের কারণে তিনি তাঁর ন্যায্য প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী তাঁর ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা এই বিরোধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর