ঢাকা | বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জয়ের আহ্বান এমপি মমতাজ আলোর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জয়ের আহ্বান এমপি মমতাজ আলোর ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সাম্প্রদায়িক সম্প্রীতি, ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (গাইবান্ধা-১) এর সংসদ সদস্য মমতাজ বেগম (মমতাজ আলো)। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মন্দির কমিটির সভাপতির হাতে সংসদ সদস্যের বিশেষ তহবিল থেকে অনুদানের আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ ময়নুল হাসান সাদিক, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির নমিনি ও জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জিয়া), আহ্বায়ক বাবুল আহমেদ এবং সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক। এছাড়াও সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা এমপি মমতাজ আলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ওপর জোর দিয়ে বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতিতে বিশ্বাস রেখে আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অবাধ স্বাধীনতা রয়েছে। পূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের বাঙালি সংস্কৃতির সার্বজনীন উৎসবের অংশ।

সুন্দরগঞ্জ উপজেলার ভৌগোলিক অবস্থান ও বিগত দিনের অবহেলার কথা তুলে ধরে তিনি নেতাকর্মীদের উদ্দেশে রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করে বলেন, অবহেলিত সুন্দরগঞ্জকে একটি মডেল ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে শতাধিক মেম্বার পদে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী নিশ্চিত করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মীদের নিজেদের ভেদাভেদ ভুলে জোরালো ও সুসংগঠিতভাবে নির্বাচনী মাঠে কাজ করার কঠোর নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ ময়নুল হাসান সাদিক এবং উপজেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এমপি মমতাজ আলোর বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, শান্তিময় সুন্দরগঞ্জ গড়তে যেকোনো মূল্যে অসাম্প্রদায়িক চেতনার সুরক্ষায় কাজ করা হবে। পরিদর্শন কর্মসূচির সমাপ্তিতে উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আর্থিক সহায়তা প্রদান ও উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রত্যক্ষ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ড্রোন হামলার পরিকল্পনা করছে ইরান, এফবিআই’র সতর

যুক্তরাষ্ট্রে ড্রোন হামলার পরিকল্পনা করছে ইরান, এফবিআই’র সতর