নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
নারায়ণগঞ্জ জেলা থেকে সাজ্জাদ আলী খানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী সানিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি এই অপরাধীর বিরুদ্ধে চাঁদা আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর একটি অডিও রেকর্ড জেলা গোয়েন্দা শাখার হাতে এসে পৌঁছায়। সেই অডিও রেকর্ডসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বর্তমানে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
চাঁদাবাজির ঘটনার সঙ্গে তার সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তার সহযোগীরা কারা এবং এই চক্রের পুরো কার্যক্রম উদ্ঘাটন করতে বর্তমানে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে পুলিশ।
উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে চট্টগ্রাম মহানগরী এবং রাউজান উপজেলা এলাকায় একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় অপরাধজগতে ছোট সাজ্জাদ, রায়হান, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন, বোরহান এবং মোহাম্মদসহ বেশ কয়েকজন অপরাধীর নাম বিশেষভাবে আলোচনায় উঠে আসে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখা এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে এই গ্যাংটি সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক জোড়া খুনসহ ডজনখানেক আলোচিত হত্যাকাণ্ড ঘটানোর গুরুতর অভিযোগ রয়েছে।
এছাড়াও, মোটা অঙ্কের চাঁদা আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানোর অভিযোগও রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ছোট সাজ্জাদ, ডেভিড ইমন ও মোহাম্মদসহ এই অপরাধী গ্যাংয়ের মূল নিয়ন্ত্রকদের অনেকেই বর্তমানে কারাবন্দী জীবন কাটাচ্ছেন।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর