নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় চোরের দল হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি মন্তব্য করেন যে, দলটি চিরকাল ক্ষমতায় থাকার পরিকল্পনা করে ব্যাপক লুটপাট চালিয়েছে এবং দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে গেছে।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে জনগণের পূর্ণ বাকস্বাধীনতা রয়েছে এবং যে কেউ সরকার কিংবা সরকারপ্রধানের কাজের সমালোচনা করার অধিকার রাখেন।
সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থার কথা উল্লেখ করে স্পিকার জানান, এক নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি। অতীতে কোনো রাজনৈতিক দলই তাদের দলীয় সংসদ সদস্য বা মন্ত্রীদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেয়নি বলে তিনি মন্তব্য করেন।
স্পিকারের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীন নীতিতে বিশ্বাসী বলেই সরকারের ভেতরে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর