নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পিরোজপুরের নাজিরপুরে ট্রলারডুবির ঘটনার তিন দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুর্ঘটনার দিনই একটি শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন।
আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধুরাবাধ এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুর আশরাফ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্ধার অভিযান চালানো হয়েছে।
নিহতের দেবর মরদেহটি শনাক্ত করেন। পরবর্তীতে প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর