ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: সিসিটিভি দেখে রাজু গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: সিসিটিভি দেখে রাজু গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে ঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের একটি মামলায় রাজ্জাক ওরফে রাজু (২৬) নামের এক যুবককে পুলিশ কতৃর্ক গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

আজ শুক্রবার বিকেলে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন।

তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করার পর রাজ্জাকের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া গেছে। ফুটেজে স্পষ্ট দেখা যায় যে, ঘটনার দিন রাজ্জাক হাতে দেশীয় অস্ত্র নিয়ে সবার আগে ডিডিএনের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং প্রতিষ্ঠানের কাচের দরজা ও ভেতরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটিতে চালানো এই হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত মোট ৩০ জনেরও বেশি আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজকের রাশিফল: অফিসে বাহাদুরি দেখাতে গিয়ে বিপদের আশঙ্কা, দাম্

আজকের রাশিফল: অফিসে বাহাদুরি দেখাতে গিয়ে বিপদের আশঙ্কা, দাম্