নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে একটি বার্তা পৌঁছেছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক স্বনামধন্য আইনচর্চা প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের অফিসিয়াল ই–মেইল ঠিকানা থেকে এই বার্তাটি পাঠানো হয়েছে। বার্তাটিতে স্পষ্টভাবে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য নতুন পাসপোর্ট এবং এনআইডি কার্ড ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
তবে এই আবেদনপত্রটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ই–মেইলটি যে স্বয়ং শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে বা তাঁর কোনো অনুমোদন রয়েছে, তা নিশ্চিত করার মতো কোনো মাধ্যম বা উপায় সেখানে ছিল না।
আইনজীবী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো ওই নির্দিষ্ট ই–মেইলটিতে শেখ হাসিনার কোনো ধরনের সম্মতি বা আইনি অনুমোদনপত্র সংযুক্ত করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে এটি প্রমাণের মতো কোনো কাগজপত্র বা তথ্যও পাঠানো হয়নি যে, সাবেক প্রধানমন্ত্রী নিজেই এই আবেদনটি করার জন্য তাদের দায়িত্ব দিয়েছিলেন।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর