গত ৩২ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হওয়ায় যমুনা সেতুতে তিন কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকার টোল আদায় হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে মানুষজন ঘরে ফিরছেন। এতে মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছিল। ফলে সেতুতে টোল আদায়ও বেড়েছে। এ ছাড়াও মহাসড়কে নিরাপত্তায় ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
যমুনা সেতু কর্তৃপক্ষে সূত্রে জানা গেছে, যমুনা সেতু মহাসড়ক দিয়ে গত ৩২ ঘণ্টায় ৪৫ হাজার ৬২৫টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা।উল্লেখ্য, এই সেতু দিয়ে সাধারণত প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার পর্যন্ত যান চলাচল করে থাকে। তবে, ঈদের সময় এলে তা বেড়ে কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ যমুনা সেতুর ওপর দিয়ে যান পারাপার এবং টোল আদায় হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর