ঢাকা | বঙ্গাব্দ

কমলনগর ওসির বিরুদ্ধে ফেসবুকে অনিয়ম ও ক্ষোভ প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
কমলনগর ওসির বিরুদ্ধে ফেসবুকে অনিয়ম ও ক্ষোভ প্রকাশ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নানা অনিয়মের অভিযোগ প্রকাশ করেছেন রেদোয়ান হোসেন। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন যে, ফরিদুল আলম এই থানায় যোগদানের পর থেকেই স্থানীয় এলাকায় খুন, ডাকাতি, মাদক ব্যবসা এবং জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয় যে, অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর পরিবর্তে আর্থিক লেনদেনের মাধ্যমে ওইসব অপরাধীদের বিভিন্নভাবে আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রেদোয়ান হোসেন।

থানায় সাধারণ মানুষ আইনি সেবা নিতে গেলে তাদের সঙ্গে ওসির পক্ষ থেকে অসদাচরণ করা হয় বলেও পোস্টে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে না শুনে ওসি নিজের বক্তব্য তাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেন বলে জানান তিনি।

এদিকে ওই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরও সাধারণ মানুষের নানা অভিযোগে মুখর হয়ে ওঠে। নাজমা নামের এক নারী সেই পোস্টে মন্তব্য করে অভিযোগ করেন যে, ওসি ফরিদুল আলম থানায় আসা মানুষের সমস্যার কথা শোনেন না, বরং নিজের কথাই তাদের বলতে থাকেন।

অপরাধীদের কর্মকাণ্ড বা তাদের বিষয়ে কেউ কিছু বলতে গেলে ওসি উল্টো সেই অপরাধীদের পক্ষেই অবস্থান নেন বলে দাবি করেন ওই মন্তব্যকারী। একই মন্তব্যে ওসির বিরুদ্ধে সরাসরি ঘুষ গ্রহণের মতো গুরুতর অভিযোগও উত্থাপন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে তিন ঘণ্টা রেল অবরোধ

জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে তিন ঘণ্টা রেল অবরোধ