ঢাকা | বঙ্গাব্দ

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ বিল পাস, ক্রয় প্রক্রিয়া সহজ হলো

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ বিল পাস, ক্রয় প্রক্রিয়া সহজ হলো ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুততম সময়ে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে একটি নতুন বিল পাস হয়েছে। নতুন এই আইনটিতে ক্রয় প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে বিশেষ কিছু আইনি বিধান যুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত বিধান অনুযায়ী, ক্যাপেক্স মডেলের অধীনে সীমিত দরপত্র পদ্ধতিতে প্রয়োজনীয় পণ্য এবং সংশ্লিষ্ট সেবাসমূহ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক সীমা পাঁচ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জরুরি ভিত্তিতে সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার স্বার্থে এই বিশেষ ধরনের ক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারি ই-জিপি বা সেন্ট্রাল প্রকিউরমেন্ট পোর্টাল ব্যবহার করা বাধ্যতামূলক রাখা হয়নি।

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক নীতিনির্ধারণী দিকনির্দেশনা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে।

জাতীয় স্তরের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করতে জেলা পর্যায়ে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’ গঠনের বিধান রাখা হয়েছে এই বিলে।

পাস হওয়া বিলে সৌরবিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিংবা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।

চুরির অপরাধে কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা আদালত চাইলে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবে সংশ্লিষ্ট অপরাধীকে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পাঁচশ ছুঁইছুঁই

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পাঁচশ ছুঁইছুঁই