নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। চলমান অবরোধের সময় সেখানে দায়িত্ব পালনরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিনে জেলা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় আরেকটি সহিংসতার ঘটনা ঘটে। সেখানে অবরোধকারীদের একটি মিছিল থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এফএনএফ নামের ওই সুপারশপে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর