ঢাকা | বঙ্গাব্দ

আর্থশট প্রাইজ সফরে ব্রিটিশ রাজদম্পতির সাথে ফ্যাশন লড়াইয়ে কারিনা-সাইফ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
আর্থশট প্রাইজ সফরে ব্রিটিশ রাজদম্পতির সাথে ফ্যাশন লড়াইয়ে কারিনা-সাইফ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

পরিবেশবিষয়ক প্ল্যাটফর্ম আর্থশট প্রাইজের ষষ্ঠ আসরে যোগদানের উদ্দেশ্যে তিন দিনের ভারত সফর সম্পন্ন করে সম্প্রতি যুক্তরাজ্যে ফিরে গেছেন প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত স্থায়ী এই সফরে কেট মিডলটন রোকসান্ডা ও আলেকজান্ডার ম্যাককুইনের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক এবং অলংকার নির্বাচন করেছিলেন। অন্যদিকে, প্রিন্স উইলিয়ামকে নেহরু কোট থেকে শুরু করে মনীশ মালহোত্রার ডিজাইন করা প্রিন্স কোট পরিধান করতে দেখা যায়।

এই রাজকীয় সফরে বিভিন্ন অনুষ্ঠানে ব্রিটিশ রাজদম্পতির সান্নিধ্যে আসেন বেশ কয়েকজন বলিউড তারকা। তবে সবার নজর কেড়ে নেয় সাইফ আলী খান ও কারিনা কাপুরের উপস্থিতি, যা রূপ নিয়েছিল যেন এক রাজায় রাজায় টক্করে। ভারতের ঐতিহাসিক পতৌদির নবাব পরিবারের এই দুই সদস্যের দৃষ্টিনন্দন পোশাক ও সাজসজ্জা সবার মাঝে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া ও কারিনা কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ভারতীয় এক খ্যাতিমান ডিজাইনারের আকর্ষণীয় লাল আনারকলি পরে বিশেষভাবে নজর কেড়েছিলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। অন্যদিকে, চল্লিশের কোঠা পার করার পরও তারুণ্যদীপ্ত ও উজ্জ্বল রূপে নিজেকে ধরে রেখে প্রচলিত অনেক ধারণাই ভেঙে দিয়েছেন কারিনা কাপুর খান।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফটিকছড়িতে সাড়ে চার কোটি ডলারে আসছে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

ফটিকছড়িতে সাড়ে চার কোটি ডলারে আসছে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ